চট্টগ্রাম, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর, জামায়াতে ইসলামীর নেতা শামসুজ্জামান হেলালীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর বাদুরতলা এলাকার আরাকান হাউজিং সোসাইটির বাসার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পাঁচলাইশ থানার ওসি মো. আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হেলালীর বিরুদ্ধে নগরীর কোতয়ালিসহ বিভিন্ন এলাকায় ভাংচুরের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মামলা রয়েছে।
হেলালী ২০১০ সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামীর সমর্থন নিয়ে ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হন।
তিনি জামায়াতে ইসলামী পাঁচলাইশ থানা কমিটির আমির এবং মহানগর কমিটির সূরা সদস্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএম/২২০০ ঘ.
bdnews24