২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘চট্টগ্রামে আ. লীগের সমাবেশ স্থগিত’

চট্টগ্রামে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ২৮ মার্চের মহাসমাবেশ স্থগিত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2012, 05:53 PM

Updated : 24 Aug 2022, 10:57 AM

চট্টগ্রাম, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ২৮ মার্চের মহাসমাবেশ স্থগিত করা হয়েছে। মঙ্গলবার রাতে এ তথ্য জানান নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী এবং উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম। মহিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ২৮ মার্চের মহাসমাবেশ স্থগিতের বিষয়টি আমাদের জানানো হয়েছে।” “পরে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।” আগামী ২৮ মার্চ চট্টগ্রাম নগর, উত্তর, দক্ষিণ জেলা আওয়ামী লীগের যৌথ উদ্যোগে নগরীর পলোগ্রাউন্ড মাঠে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ উপলক্ষে বৃহত্তর চট্টগ্রাম থেকে ১০ লাখ লোকের সমাগমের উদ্দেশ্য নিয়ে চট্টগ্রামের আওয়ামী লীগ নেতারা পলোগ্রাউন্ড মাঠ বরাদ্দসহ বিভিন্ন আয়োজন শুরু করেছিল। এছাড়া আওয়ামী লীগের বিবদমান নেতারাও প্রধানমন্ত্রীর সমাবেশকে সামনে রেখে একসঙ্গে বিভিন্ন প্রস্তুতি সভায় অংশও নিয়েছিলেন। ওইদিন চট্টগ্রামে প্রধানমন্ত্রীর সফরে বন্দর এলাকায় চট্টগ্রামের প্রথম ফ্লাইওভারসহ চারটি সরকারি প্রকল্প উদ্বোধনের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। তার এসব কর্মসূচি স্থগিত করা হয়েছে কি না সে বিষয়ে কিছু জানাতে পারেননি মহিউদ্দিন চৌধুরী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২৩৫২ ঘ.