২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন মেনন-ইনু

জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননসহ ১১ দলের নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2012, 05:03 PM

Updated : 24 Aug 2022, 10:57 AM

ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননসহ ১১ দলের নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন। হাসনুল হক ইনু সোমবার দুপুরে শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে দেখা করেন। এ প্রসঙ্গে জানতে চাইলে ইনু হাস্যোজ্জ্বল কন্ঠে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কোনো রাজনৈতিক কারণে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করিনি। আমি একেবারেই অরাজনৈতিক একটি বিষয় নিয়ে দেখা করেছি।” বিকালের পর রাশেদ খান মেননের নেতৃত্বে ১১ দলের নেতারা শেখ হাসিনার সঙ্গে সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেখা করেন। এ সময় মেননের সঙ্গে ছিলেন, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম, কেন্দ্রীয় নেতা শহীদুল্লাহ শিকদার ও শাহাদাত হোসেন এবং সাম্যবাদী দলের আবু হামেদ শাহাবুদ্দীন। এ বিষয়ে মেনন বলেন, “আমরা অন্য বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি।” আগামী ১৪ মার্চ ১৪ দলের মহাসমাবেশ এবং অন্যান্য কর্মসূচি নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি। তবে, বৈঠকে উপস্থিত এক নেতা জানান, গণতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক জাকির হোসেনের চিকিৎসা বিষয়ে তারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২২৫৯ ঘ.