২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোলাম আযমের বিষয়ে পরবর্তী শুনানি ৬ মার্চ

অভিযোগ উপস্থাপনের পর তা গ্রহণের পক্ষে যুক্তি দেখিয়ে আগামী ৬ মার্চ বক্তব্য তুলে ধরবে প্রসিকিউশর বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2012, 07:01 AM

Updated : 24 Aug 2022, 10:52 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার জামায়াতে ইসলামীর মুক্তিযুদ্ধকালীন আমির গোলাম আযমের বিরুদ্ধে অভিযোগের সপক্ষে বেশ কিছু ভিডিওচিত্র উপস্থাপন করা হয়েছে ট্রাইব্যুনালে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ভিডিওচিত্র উপস্থাপনের পর অভিযোগ গ্রহণের শুনানি শুরু করার আবেদন করেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম। তবে গোলাম আযমের আইনজীবীরা প্রস্তুতির জন্য সময়ের আবেদন করলে ট্রাইব্যুনাল আগামী ৬ মার্চ এই শুনানির তারিখ ঠিক করে। প্রসিকিউশনের বক্তব্য উপস্থাপনের পর ১২ মার্চ আসামি পক্ষের বক্তব্য শুনবে ট্রাইব্যুনাল। বাংলাদেশের স্বাধীনতার তীব্র বিরোধিতাকারী গোলাম আযমের বিরুদ্ধে ৫২ দফা যুদ্ধাপরাধের অভিযোগ ট্রাইব্যুনালে উত্থাপন করেছে প্রসিকিউশন বিভাগ। রোববার অভিযোগ উপস্থাপন শেষ হয়। যুদ্ধাপরাধের মামলায় গোলাম আযম গত ১১ জানুয়ারি ট্রাইব্যুনালে জামিনের আবেদন করেছিলেন। তবে ট্রাইব্যুনাল সে আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠায়। গ্রেপ্তারের পর থেকে ৮৯ বছর বয়সি গোলাম আযম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে প্রিজন সেলে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এমআই/১৩০৩ ঘ.