২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুবলীগ সভাপতি হত্যা: দশ বছরে অভিযোগপত্র

এক দশক পর নেত্রকোনা জেলা যুবলীগ সভাপতি স্বপন জোয়ারদার হত্যা মামলায় অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2012, 05:41 PM

Updated : 24 Aug 2022, 10:47 AM

নেত্রকোনা, ফেব্র“য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক দশক পর নেত্রকোনা জেলা যুবলীগ সভাপতি স্বপন জোয়ারদার হত্যা মামলায় অভিযোগপত্র দিয়েছে পুলিশ। বুধবার মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ইন্সপেক্টর খন্দকার ফজলে রহিম জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এতে পাঁচজনকে অভিযুক্ত করা হয় বলে জানান সি আইডি ইন্সপেক্টর খন্দকার ফজলে রহিম। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযুক্তরা হলেন আটপাড়া উপজেলার মোরশেদ হাবিব ভূইয়া জুয়েল, মো. মাজহারুল ইসলাম মামুন, মো. সাইফুল আলম সোহেল, দেলোয়ার জাহান মোহাম্মদ হাসান বিন শফিক ওরফে সোহাগ ও সদর উপজেলার বালি গ্রামের মাসুদ রানা লিটন। মামলার নথি থেকে জানা যায়, ২০০১ সালের ২৮ নভেম্বর শহরের তেরীবাজার মোড়ে সৈয়দ ম্যানসনের কাছে জেলা যুবলীগ সভাপতি স্বপন জোয়ারদারকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। এ ঘটনায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের জুয়েল, সুহেল, মামুন, লিটন ও এটিএম মোস্তফা চুন্নুসহ অজ্ঞাত পরিচয় আরো সাত জনকে আসামি করে নেত্রকোনা থানায় মামলা করেন স্বপনের বড় ভাই রঞ্জিত জোয়ারদার। বাদির আবেদনের পরিপ্রেক্ষিতে থানা থেকে মামলাটি প্রথমে সিআইডি ও পরে ডিবিতে স্থানান্তরিত হয়। তদন্ত শেষে দুইটি সংস্থাই মামলাটির চূড়ান্ত রিপোর্ট দিলে বাদী তার বিরুদ্ধে নারাজি দেন। পরে আদালত মামলাটি তদন্তের আবার জন্য সিআইডিতে পাঠানোর নির্দেশ দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২১ ঘ.