২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতের গর্ভে ঢুকে গেছে বিএনপি: কামরুল

বিএনপি জামায়াতের ‘গর্ভে’ ঢুকে রাজনৈতিক কর্মসূচির নামে সন্ত্রাসী কর্মসূচি দিচ্ছে বলে মন্তব্য করেছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2012, 08:45 AM

Updated : 24 Aug 2022, 10:47 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি জামায়াতের ‘গর্ভে’ ঢুকে রাজনৈতিক কর্মসূচির নামে সন্ত্রাসী কর্মসূচি দিচ্ছে বলে মন্তব্য করেছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। বুধবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী কামরুল বলেন, “তারা জামায়াতের গর্ভে ঢুকে গেছে। তাদের সব সমাবেশেই জামায়াতের প্রাধান্য। জামায়াত যা দাবি করছে, খালেদা জিয়া তাই বলছেন। সা¤প্রতিক সময়ে বিএনপি যেসব কর্মসূচি পালন করেছে তার সবই জামায়াতের পরামর্শে হয়েছে।” ওই দলটির ইন্ধনেই রাজনৈতিক কর্মসূচির নামে বিএনপি সন্ত্রাসী কর্মসূচি দিচ্ছে বলেও দাবি করেন ঢাকা মহানগর আওয়ামী লীগের এই যুগ্ম-সাধারণ সম্পাদক। বিএনপির উদ্দেশ্যে কামরুল বলেন, “অযথা দুর্ভোগ সৃষ্টি করবেন না। কোনো দাবি থাকলে সংসদে আসুন। সংসদই আলোচনা করার উপযুক্ত স্থান।” অবশ্য একই দিন, একই সময়ে একাধিক রাজনৈতিক দলের কর্মসূচি পালনে কোনো সমস্যা দেখছেন না আইন প্রতিমন্ত্রী। তিনি বলেন, “প্রত্যেকটা দলই একই দিন, একই সময় রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারে। তাতে সংঘাত হবে না। তবে সে কর্মসূচিতে বোমাবাজি বা জনদুর্ভোগ সৃষ্টি করলে সংঘাত হয়।” আগামী ১২ মার্চ ঢাকায় মহাসমাবেশ করবে প্রধান বিরোধী দল বিএনপি। ক্ষমতাসীন আওয়ামী লীগ সারা মার্চ জুড়ে রাজনৈতিক কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। একই দিনে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণাকে বিএনপি তাদের কর্মসূচির পাল্টা কর্মসূচি হিসেবে দাবি করলেও আওয়ামী লীগে বলছে তারা কোনো পাল্টা কর্মসূচি দিচ্ছে না। কোনো কর্মসূচিতেই সরকারি দল হিসেবে বাধা দেওয়ার ইচ্ছে নেই- এ কথা উল্লেখ করে কামরুল বলেন, “আওয়ামী লীগ এবং সরকারের কোনো কর্মসূচিতেই বাধা দেওয়ার চিন্তাভাবনা নেই। তবে বিশৃঙ্খলা হলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।” কীভাবে অন্তর্র্বতীকালীন সরকার গঠন করা যায় সে ফর্মুলা দিতে বিএনপিকে সংসদে এসে আলোচনা কবারও আহ্বান জানান তিনি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশ্ব কবিতাকণ্ঠ পরিষদ ‘মুক্তিযুদ্ধের অঙ্গীকার নির্মূল কর রাজাকার’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে। সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অন্যদের মধ্যে সাবেক সেনা প্রধান কে এম সফিউল্লাহ, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএল/এমআই/১৪৪০ ঘ.