চট্টগ্রাম, ফেব্র“য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম আদালত ভবন এলাকা থেকে আটক সালাউদ্দিন কাদের চৌধুরীর ১৮ অনুসারীকে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার সকালে আদালত চত্বর এবং চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালত কক্ষের বাইরে উচ্ছৃৃঙ্খল আচরণের অভিযোগে আটক করে কোতয়ালী ও নগর গোয়েন্দা পুলিশ।
নগর পুলিশের কোতোয়ালী অঞ্চলের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে ২০ জনকে আটক করা হয়। পরে তাদের মধ্যে ১৮ জনকে গ্রেপ্তার দেখানো হয়।
মঙ্গলবার বিএনপিনেতা সালাউদ্দিনেকে সীতাকুণ্ডে গাড়ি ভাংচুরের একটি মামলায় জেলা ও দায়রা জজ আবদুল কুদ্দুস মিয়ার আদালতে হাজির করা হয়।
এসময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এবং আদালত কক্ষের বাইরে উচ্ছৃঙ্খল আচরণের পাশাপাশি স্লোগান দেয় বিএনপিনেতার অনুসারীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএম/২০২৩ ঘ.
bdnews24