ঢাকা, ফেব্র“য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরীয়তপুর-৩ আসনের উপ নির্বাচনে প্রতিটি কেন্দ্রে ২৪ জন করে নিরাপত্তা রক্ষী নিয়োগ দেওয়া হবে।
এছাড়া নির্বাচনী এলাকায় ১২ জন নির্বাহী হাকিম ও ৫ জন বিচারিক হাকিম নিয়োজিত থাকবে। ভোটের দুই দিন আগে থেকে আইন শৃঙ্খলাবাহিনীর সদস্য মোতায়েন হবে এলাকায়। মোবাইল ও স্ট্রাইকিং ফোর্সের নেতৃত্ব দেবেন নির্বাহী হাকিম।
বৃহস্পতিবার সকালে উপ নির্বাচনের আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানান রিটার্নিং কর্মকর্তা ফরহাদ আহম্মেদ খান।
আগামী ১৫ মার্চ এ আসনে উপ নির্বাচনের জন্য ১৬ ফেব্র“য়ারি পর্যন্ত মনোনয়ন দাখিলের সময় রয়েছে। গত বছরের ২৩ ডিসেম্বর আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের মৃত্যুতে এ আসনটি শূন্য হয়।
সকালে ইসির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন, ইসি সচিব মোহাম্মদ সাদিকসহ পুলিশ, র্যাব, ব্যাটালিয়ন আনসার, এপিবিএন ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ইসি সচিবালয়ের এ উপ সচিব ও চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরহাদ জানান, উপ নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সংশ্লিষ্টদের সব ধরনের ব্যবস্থা নিতে বলা হয়েছে। ভোটারের নির্বিঘœ পরিবেশ তৈরির সব ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, ১৩ মার্চ থেকে নির্বাচনী এলাকায় প্রায় তিন হাজার আইন শৃঙ্খরা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবেন। ভোটের পরদিন পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন।
ভেদরগঞ্জ, ডামুড্যা ও গোসাইরহাট নিয়ে শরীয়তপুর-৩ আসনে মোট ভোটার ১ লাখ ৯৬ হাজার ৬১৫ জন। এরমধ্যে পুরুষ ৯৫৯৭৭ ও মহিলা ১০০৬৩৮ জন ভোটার রয়েছে।
এখানে ১৯টি ইউনিয়নে মোট ভোটকেন্দ্র ৯৪টি, ভোটকক্ষ থাকবে ৪৬৭টি।
নবম সংসদ নির্বাচনে রাজ্জাক এ আসনে ১ লাখ ২ হাজার ৯২৫ ভোট পেয়ে নির্বাচিত হন। প্রতিদ্বন্দ্বি বিএনপি’র কে এম হেমায়েত উল্লাহ (আওরঙ্গজেব) ৫২ হাজার ৬৭২ ভোট ও ইসলামী আন্দোলনের মানিক মিয়া ২ হাজার ৮৮৪ ভোট পান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/১৬২০ ঘ.
bdnews24