কুড়িগ্রাম, ফেব্র“য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রামে পুলিশের উপর হামলা ও গাড়ি ভাংচুরের মামলায় বিএনপি-জামায়াতের ৫৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
বিএনপির বেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ২৯ জানুয়ারি গণমিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। ওইদিনই ওই ঘটনায় পুলিশ সদর থানায় দু’টি মামলা দায়ের করে।
এরমধ্যে দ্রুত বিচার আইনে করা মামলায় অভিযোগপত্র দেওয়া হল।
তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম মঙ্গলবার মুখ্য বিচার বিভাগীয় হাকিমের আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন।
অভিযোগপত্রে জেলা জামায়াত আমির আজিজুর রহমান স্বপন ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদসহ ৫৪ জনের নাম রয়েছে।
কুড়িগ্রাম সদর থানার ওসি মইনুল হক বলেন, গত ২৯ জানুয়ারি বিএনপি-জামায়াতের মিছিল থেকে পথ অবরোধ করে গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও জননিরাপত্তা বিঘিœত করার অপরাধে ৩৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরো ৪০/৫০ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলাটি দায়ের করা হয়।
অন্যান্য তদন্তসহ সাংবাদিক ও পুলিশের নিজস্ব ভিডিও ফুটেজ দেখে অভিযোগপত্রের ৫৪ জনকে শনাক্ত করা হয়, বলেন ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২২৫ ঘ.
bdnews24