ঢাকা, ফেব্র“য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বাংলাদেশে বড় ধরনের কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটলে তার উৎপত্তিস্থল হবে লন্ডন।
গণভবনে শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের জরুরি বৈঠকে দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ বলেন, “বাংলাদেশে কোনো আত্মঘাতী ঘটনা ঘটলে তার উৎপত্তি হবে লন্ডনে। শেখ হাসিনার ওপর হামলা হলে তার প্রস্তুতি হবে লন্ডনে।”
“কারণ, বাংলাদেশে সে অবস্থা নেই। বাংলাদেশ আর আন্তর্জাতিক সন্ত্রাসীদের অভয়ারণ্য নয়।”
লন্ডন স্টক এক্সচেঞ্জসহ সেখানে মার্কিন দূতাবাস ও বিভিন্ন গুরত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনার স¤প্রতি দোষী সাব্যস্ত হওয়া তরুণদের মধ্যে দুজন বাংলাদেশি থাকার কথা এ সময় উল্লেখ করেন সৈয়দ আশরাফ।
সা¤প্রতিক সময়ে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকের শুরুতে দলীয় সভনেত্রী শেখ হাসিনা প্রারম্ভিক বক্তব্য রাখলেও শনিবার সন্ধ্যায় তার অনুরোধে সৈয়দ আশরাফ প্রারম্ভিক বত্তব্য দেন।
আশরাফ বলেন, “বাংলাদেশে কোনো আঘাত হলে তার প্রভাব পার্শ¦বর্তী দেশসহ পুরো বিশ্বের ওপর পড়বে।”
ক্ষমতায় এসে দেশের সার্বভৌমত্ব রক্ষা করাই আওয়ামী লীগের মূল লক্ষ্য ছিলো উল্লেখ করে তিনি বলেন, “বাংলাদেশকে যেভাবে তালেবান রাষ্ট্র হচ্ছিলো তা থেকে আমরা দেশকে রক্ষা করেছি।”
১০ ট্রাক অস্ত্র প্রসঙ্গে আশরাফ বলেন, “ঢাকায় অস্ত্র বিক্রি করার জন্য কেউ ১০ ট্রাক অস্ত্র আনেনি। একটি গৃহযুদ্ধ করে রাষ্ট্রীয় ক্ষমতাদখল করতেই এই অস্ত্র আনা হয়েছিল।”
“দুর্ঘটনাবশত এই ১০ ট্রাক অস্ত্র ধরা পড়েছিল। এরকম একটাই চালান আনা হয়েছিল?”
চারদলীয় জোট সরকার ক্ষমতায় থাকতে যে সব সহিংস ঘটনা ঘটেছিলো, সে দিনগুলোও আওয়ামী লীগের পক্ষ থেকে পালন করা বলে জানান তিনি।
তিনি জানান, ২১ ফেব্র“য়ারিসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দিবসের কর্মসূচি কার্যনির্বাহী সংসদের বৈঠক থেকে চূড়ান্ত করা হবে।
বৈঠকে উপস্থিত দলের কার্যনির্বাহী সংসদের সদস্যদের উদ্দেশে তিনি বলেন, “আমাদের অর্জন ধরে রাখতে হলে, আমাদের আরো সচেষ্ট, উদ্যোগী ও সচেতন হতে হবে। আমরা দুর্ভাগা, আমরা নিজেদের অর্জন ধরে রাখতে পারি না।”
“আমরা যারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি তারা শেখ হাসিনার নেতৃত্বে যে কেনো পরিস্থিতি মোকাবেলা করতে পারি।”
লন্ডনে ওই তরুণদের গ্রেপ্তার করা হয় ২০১০ সালের শেষ দিকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএইচ/পিডি/২২৪৩ ঘ.
bdnews24