২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসক নিয়োগ অবৈধ: আইভি

স্থানীয় সরকার ব্যবস্থায় প্রশাসক নিয়োগ অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2012, 02:49 PM

Updated : 24 Aug 2022, 10:43 AM

সিলেট, ফেব্র“য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থানীয় সরকার ব্যবস্থায় প্রশাসক নিয়োগ অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভি। শনিবার সন্ধ্যায় সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে আইভিকে দেওয়া এক নাগরিক সংবর্ধনায় তিনি বলেন, “সরকার শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে। কিন্তু জেলা পরিষদে প্রশাসক নিয়োগ করে গণতন্ত্রের ভীতকে দুর্বল করে দেওয়া হচ্ছে।” সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বদর উদ্দিন কামরানের সভাপতিত্বে নাগরিক সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গত ১৫ ডিসেম্বর দেশের ৬১ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেয় সরকার যাদের সবাই ক্ষমতাসীন আওয়ামী লীগের জেলা পর্যায়ের নেতা। প্রধান বিরোধী দল বিএনপিসহ স্থানীয় সরকার বিশেষজ্ঞরা এ নিয়োগের সমালোচনা করে। সিটি কর্পোরেশনের স্বায়ত্বশাসন দাবি জানিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রথম এই মেয়র বলেন, সিটি কর্পোরেশনকে স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুললে সরকার এসব প্রতিষ্ঠান থেকে প্রচুর টোল-ট্যাক্স পাবে। দেশের সিটি কর্পোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের ট্যাক্স ভ্যাট আইটি মওকুফেরও দাবি জানান তিনি। স্থানীয় সরকার মন্ত্রনালয় থেকে বিভিন্ন সার্কুলার জারি করে স্থানীয় সরকার ব্যবস্থার হাত-পা বেঁধে দেয়ারও অভিযোগ করেন মেয়র আইভি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ প্রতিনিধি/এমএইচপি/পিডি/২০৪৬ ঘ.