২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুজাহিদ ও পিন্টু নারায়ণগঞ্জ কারাগারে

যুদ্ধাপরাধের মামলায় অভিযুক্ত জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিডিআর বিদ্রোহের মামলার আসামি বিএনপি দলীয় সাবেক সাংসদ নাসির উদ্দিন পিন্টুকে গাজীপুর কারাগার থেকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে স্থানান্তর করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2012, 02:33 PM

Updated : 24 Aug 2022, 12:18 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের মামলায় অভিযুক্ত জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিডিআর বিদ্রোহের মামলার আসামি বিএনপি দলীয় সাবেক সাংসদ নাসির উদ্দিন পিন্টুকে গাজীপুর কারাগার থেকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে স্থানান্তর করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় কড়া নিরাপত্তায় তাদেরকে একটি প্রিজন ভ্যানে করে নারায়ণগঞ্জ জেলা কারাগারে নিয়ে আসা হয় বলে জানান কারা কর্তৃপক্ষ। নারায়ণগঞ্জ জেলা কারাগারের দায়িত্বপ্রাপ্ত জেলার ফোরকান ওয়াহিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মুজাহিদ এবং পিন্টুকে জেল কোড অনুযায়ীই কারাগারে রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তারা এই কারাগারে থাকবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২০৩১ ঘ.