২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রাম শিবির সভাপতি গ্রেপ্তার

নাশকতার আশঙ্কায় কুড়িগ্রাম শহর থেকে ইসলামি ছাত্র শিবিরের জেলা সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় এক শিবির কর্মীকেও গ্রেপ্তার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2012, 08:31 AM

Updated : 24 Aug 2022, 12:15 PM

কুড়িগ্রাম, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-নাশকতার আশঙ্কায় কুড়িগ্রাম শহর থেকে ইসলামি ছাত্র শিবিরের জেলা সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় এক শিবির কর্মীকেও গ্রেপ্তার করা হয়। বুধবার ভোরে শহরের হাটির পাড় এলাকার একটি মেস থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন কুড়িগ্রাম জেলা ইসলামি ছাত্র শিবিরের সভাপতি জাহাঙ্গীর আলম জুয়েল ও শফিকুল ইসলাম। কুড়িগ্রাম সদর থানার ওসি ময়নুল ইসলাম জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য শিবিরের নেতাকর্মীরা সংগঠিত হচ্ছে খবর পেয়ে মেসটিতে অভিযান চালানো হয়। এ সময় তাদের গ্রেপ্তার করা হয়। তবে অন্যরা পালিয়ে যায়। জুয়েল ও কর্মী শফিকুলকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১৪২৮ ঘ.