২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ার বিএনপি নেতাদের সঙ্গে খালেদার বৈঠক

বগুড়া জেলা কমিটিসহ তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক করেছেন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2012, 05:16 PM

Updated : 24 Aug 2022, 12:14 PM

ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়া জেলা কমিটিসহ তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক করেছেন খালেদা জিয়া। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে রাত সোয়া ৯ টা থেকে ১০ টা ৫০ মিনিট পর্যন্ত বৈঠকে সাংগঠনিক অবস্থা ও চলমান আন্দোলনে করণীয় বিষয়ে তৃণমূল নেতাদের বক্তব্য শোনেন দলের চেয়ারপারসন। সেপ্টেম্বর মাস থেকে শুরু হওয়া পেশাজীবী ও তৃণমূল নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠকে অংশ হিসেবে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়া জেলা কমিটিসহ থানা, পৌরসভা নেতাদের সঙ্গে এ বৈঠক করলেন খালেদা। খালেদা জিয়া বগুড়া জেলা কমিটির একজন জ্যেষ্ঠ সদস্য। বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম (ভিপি সাইফুল) ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁনের নেতৃত্বে দেড়শতাধিক নেতা এই বৈঠকে অংশ নেন। বৈঠকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউ/২৩২২ ঘ.