২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা সেতুর কাজ শুরু শিগগিরই: কাদের

দুর্নীতির অভিযোগ ওঠার পর বিশ্বব্যাংকের অর্থায়ন স্থগিতে আটকে থাকা পদ্মা সেতুর নির্মাণ কাজ শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2012, 01:00 PM

Updated : 24 Aug 2022, 10:40 AM

যশোর, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির অভিযোগ ওঠার পর বিশ্বব্যাংকের অর্থায়ন স্থগিতে আটকে থাকা পদ্মা সেতুর নির্মাণ কাজ শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার যশোরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, পদ্মা সেতুর নির্মাণ কাজ শিগগরিই শুরু হবে। তবে কোন প্রক্রিয়ায় সেতুর কাজ শুরু হবে তা বলেননি মন্ত্রী। বিশ্বব্যাংক অর্থায়ন স্থগিতের পর সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, প্রয়োজনে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের প্রকল্পের মাধ্যমে বহু প্রতীক্ষিত এই সেতু করা হবে। ওবায়দুল কাদের বলেন, “আমাদের সামনে সময় কম, তাই যেভাবেই হোক নির্বাচনী প্রতিশ্র“তি রক্ষা করতে হবে। আমরা নতুন কোনো স্বপ্ন দেখাতে চাই না। জনগণকে যে স্বপ্ন দেখিয়েছি তা বাস্তবায়ন করতে চাই।” আগামী ছয় মাসের মধ্যে সড়ক যোগাযোগে অনেক উন্নতি দেখা যাবে বলে তিনি জানান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য খালেদুর রহমান টিটো ও মুজিবর রহমান, জেলা আওয়ামী লীগ সভাপতি আলী রেজা রাজু, সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/১৯০০ ঘ.