২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পদে মাহবুবুল হক

যুগ্মসচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা মাহবুবুল হক শাকিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2012, 11:24 AM

Updated : 24 Aug 2022, 10:38 AM

ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুগ্মসচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা মাহবুবুল হক শাকিল। জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার নিয়োগের এই আদেশ জারি করেছে বলে প্রধানমন্ত্রীর সহকারী প্রেসসচিব আসিফ করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। মাহবুবুল হক নিয়োগ পেয়ে কাজে যোগ দিয়েছেন বলেও জানান আসিফ। মাহবুব তথ্য ও গবেষণা প্রতিষ্ঠান সিআরআই’র প্রধান নির্বাহী কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমকে/এমআই/১৭১৪ ঘ.