২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে শিবিরকর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়ায় ইসলামী ছাত্রশিবিরের কার্যালয় থেকে এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2012, 10:02 AM

Updated : 24 Aug 2022, 10:36 AM

চট্টগ্রাম, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মহানগরীর বাকলিয়ায় ইসলামী ছাত্রশিবিরের কার্যালয় থেকে এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ১টা পৌনে ৩টা পর্যন্ত চন্দরপুরা সংলগ্ন বাকলিয়া ডিসি রোডে ছাত্রশিবিরের নগর উত্তর শাখার কার্যালয় আর ইসরা ভবনে যৌথভাবে অভিযান চালায় নগর গোয়েন্দা শাখা, কোতয়ালি ও বাকলিয়া থানা পুলিশ। আটককৃতের নাম হেলাল উদ্দিন। বিপুল সংখ্যক পুলিশ শুরুতে তিন তলা ভবনটি ঘিরে ফেলে এবং বিভিন্ন তলার কক্ষে তল্লাশি করে বেশ কিছু লাঠিসোটা, রড ও জিহাদী বই উদ্ধার করে। নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার এস এম তানভীর আরাফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নগরীতে নাশকতা সৃষ্টির জন্য ছাত্রশিবিরের নেতাকর্মীরা গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। ছাত্রশিবিরের বর্তমান কেন্দ্রীয় সভাপতি (সাবেক চট্টগ্রাম নগর উত্তর সভাপতি) দেলোয়ার হোসেনের কক্ষ থেকে হেলালকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৫৩৬ ঘ.