চাঁপাইনবাবগঞ্জ, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মিছিলের প্রস্তুতির সময় ১৭ জামায়াত-শিবির নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার সন্ধ্যায় ভোলাহাট উপজেলা পরিষদের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ভোলাহাট থানার ওসি শহীদ সোহরাওয়ার্দী সাংবাদিকদের জানান, সন্ধ্যায় উপজেলা পরিষদের সামনে থেকে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়।
এ সময় পুলিশ বাধা দিলে নেতাকর্মীরা পুলিশের উপর আক্রমণের চেষ্টা চালায়।
রাতেই উপজেলা আমীরসহ ৪৭ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৩৫৯ ঘ.
bdnews24