চট্টগ্রাম, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই গ্র“পে সংঘর্ষে দুই কর্মী আহত হয়েছেন।
আহতরা হলেন- চবি সমাজতত্ত্ব বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আব্দুল মালেক ও অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাজেদুর রহমান। দুই জনই চবি ছাত্রলীগের ‘নাছির গ্র“পের’ সমর্থক বলে জানা গেছে।
চবি পুলিশ ফাঁড়ির পরিদর্শক রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সোমবার দুপুরে চবি আইন অনুষদ সংলগ্ন এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে লোহার রড ও ধারালো অস্ত্র ব্যবহার করা হয়েছে।”
চবি চিকিৎসা কেন্দ্রে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। আহতদের মধ্যে মালেকের হাতে ও মাথায় একাধিক সেলাই দিতে হয়েছে। সাজেদুর পিঠে আঘাত পেয়েছেন।
চট্টগ্রাম ছাত্রলীগের সাবেক নেতা আ জ ম নাছির উদ্দিনের অনুসারীরা চবিতে ‘নাছির গ্র“প’ হিসেবে পরিচিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৯০৬ ঘ.
bdnews24