২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএমবি আমিরের ছেলেসহ দুইজন গ্রেপ্তার

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির আমির সাইদুর রহমানের ছেলে আবু তালহা মো. ফাহিম ওরফে বাশারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2012, 07:03 AM

Updated : 24 Aug 2022, 10:32 AM

ঢাকা, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির আমির সাইদুর রহমানের ছেলে আবু তালহা মো. ফাহিম ওরফে বাশারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাবের গোয়েন্দা বিভাগের পরিচালক জিয়াউল আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার ভোরে রাজশাহীর বাহরামপুর থেকে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দ্বিতীয় জেএমবি সদস্যের নাম আব্দুল আলিম। জিয়াউল আহসান জানান, ফাহিম ও আলিম সারা দেশে সিরিজ বোমা হামলার সাজাপ্রাপ্ত আসামি। বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে ২০০৫ সালে ১৭ অগাস্ট দেশের ৬৩ জেলায় একযোগে বোমা হামলা চালায় জেএমবি কর্মীরা। গত বছর মে মাসে ঢাকার পূর্ব দানিয়ার একটি বাসা থেকে জেএমবি মাওলানা প্রধান সাইদুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে বোমা হামলাসহ বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/১২৫০ ঘ.