ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া দল ও এর অঙ্গ সংগঠনের নেতাদের দলীয় শৃঙ্খলা কঠোরভাবে মেনে চলতে বলেছেন।
বুধবার রাতে খালেদার গুলশান কার্যালয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে তিনি এই নির্দেশ দেন। বিএনপির ঢাকা ও পার্শ্ববর্তী জেলা ও মহানগর কমিটির নেতারা ওই বৈঠকে অংশ নেন।
বৈঠকে খালেদা ২৭ সেপ্টেম্বর নয়া পল্টনের জনসভা সফল করায় নেতাদের অভিনন্দন জানান।
খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে অন্যদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ, মির্জা আব্বাস, রফিকুল ইসলাম মিয়া, সহ-সভাপতি ও মহানগর আহ্বায়ক সাদেক হোসেন খোকা, চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক এম এ মান্নান, মাহমুদুল হাসান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এম হামিদুল্লাহ খান, সাংস্কৃতিক সম্পাদক গাজী মাজহারুল আনোয়ার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, সমবায় বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভূঁইয়া,ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, মানবাধিকার বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন অসীম, ঢাকা জেলা সভাপতি আবদুল মান্নান, সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান, সাবেক সাংসদ এস এ খালেক, সালাহউদ্দিন আহমেদ, টাঙ্গাইল জেলা সভাপতি আহমেদ আজম খান গাজীপুর সভাপতি ফজলুল হক মিলন,মুন্সিগগঞ্জের সভাপতি আবদুল হাই, নরসিংদী জেলা সভাপতি খায়রুল কবীর খোকন, সিলেট জেলা সভাপতি ইলিয়াস আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া মহানগর সদস্য সচিব আবদুস সালাম, কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান, উলামা দলের সভাপতি হাফেজ আবদুল মালেক ছাত্রদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকুসহ অঙ্গসংগঠনের সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএইচ/২৩০৭ ঘ.
bdnews24