২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রশিবিরের ঝালকাঠী সভাপতি-সম্পাদক গ্রেপ্তার

ইসলামী ছাত্র শিবিরের ঝালকাঠী জেলার সভাপতি ও সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2011, 06:00 AM

Updated : 24 Aug 2022, 04:22 PM

ঝালকাঠী, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামী ছাত্র শিবিরের ঝালকাঠী জেলার সভাপতি ও সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোররাতে নতুন কলেজ রোড এলাকার জেলা জামায়াতে ইসলামীর কার্যালয় থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। সভাপতি মো. আবু তালহা বশির, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে ওই কার্যালয় থেকে শিবিরের আরো দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- ঝালকাঠী সরকারি কলেজ শাখার সভাপতি মো. নূরুজ্জামান এবং শহর শাখার সাংগঠনিক সম্পাদক আবু জাফর মো. সালেহ। সদর থানার উপ-পরিদর্শক মোহাম্মদ রাসেল সাংবাদিকদের বলেন, "নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে পারে- এমন সন্দেহে তাদের গ্রেপ্তার করা হয়েছে। চার জনকে ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে বলেও তিনি জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১৫৫ ঘ.