২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ছাত্রলীগের দু'পক্ষের সংঘর্ষে আহত ১২

সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2011, 09:14 PM

Updated : 24 Aug 2022, 04:02 PM

সিলেট, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছে। কোতয়ালী থানা পুলিশ বলছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের কাশ্মির গ্র"প ও টিলাগড় গ্র"প নামে পরিচিত দুই পক্ষের কর্মীরা মঙ্গলবার বিকেলে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় কাশ্মির গ্র"পের কর্মী রাজীব প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হন। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জেলা ও মহানগর আওয়ামী লীগ বিকেলে নগরীর কোর্ট পয়েন্টে সমাবেশ করে। পরে মিছিল করে কোর্ট পয়েন্ট থেকে চৌহাট্টার দিকে যাওয়ার পথে কাশ্মির ও টিলাগড় গ্র"পের কর্মীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। কোতয়ালী থানার ওসি খন্দকার নওরোজ আহমদ জানান, এ সময় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হলে পথচারীরা আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। ইটের আঘাতে দুই পথচারীসহ সংঘর্ষে অন্তত ১২ জন আহত হন। ওসি বলেন, "পুলিশ পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/০৩১০ ঘ.