২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে গ্রেপ্তার ২৩ জামায়াত-শিবির নেতাকর্মী কারাগারে

নগরীর বিভিন্ন এলাকা থেকে জামায়াত শিবিরের গ্রেপ্তার হওয়া ২৩ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2011, 02:41 PM

Updated : 24 Aug 2022, 04:02 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর বিভিন্ন এলাকা থেকে জামায়াত শিবিরের গ্রেপ্তার হওয়া ২৩ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার বিকালে চট্টগ্রাম মহানগর হাকিম মুনতাসীর আহমেদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের হেফাজতে নেওয়ার আবেদন জানায় মামলার তদন্ত কর্মকর্তা পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক শাহ আলম। চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার মাইনুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তার ২৩ কর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। রিমান্ডের শুনানি বুধবার অনুষ্ঠিত হবে। নগরীর পাঁচলাইশ থানায় ২০ জন, বায়েজিদ থানায় একজন এবং বন্দর থানা পুলিশ দুইজনকে গ্রেপ্তার করে। তাদের সবাইকে সোমবার বিকালে পুলিশের ওপর হামলার ঘটনায় পাঁচলাইশ থানায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/২০৪১ ঘ.