২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম এমইএস কলেজে ছাত্রলীগের মারামারি

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রামের ওমর গণি এমইএস কলেজে ছাত্রলীগের দুপক্ষের কর্মীদের মারামারিতে আট জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2011, 08:06 AM

Updated : 24 Aug 2022, 03:59 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রামের ওমর গণি এমইএস কলেজে ছাত্রলীগের দুপক্ষের কর্মীদের মারামারিতে আট জন আহত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে নগরীর খুলশী থানার জাকির হোসেন রোডে অবস্থিত ওই কলেজের ক্যাম্পাসে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, এমইএস কলেজ ছাত্র সংসদের সহসভাপতি (ভিপি) ওয়াসিমউদ্দিন চৌধুরী এবং সাবেক সাধারণ সম্পাদক (জিএস) হেলাল আকবর চৌধুরী বাবরের সমর্থকদের মধ্যে প্রায় আধা ঘণ্টা ধ্যে হাতাহাতি ও ধাওয়াধাওয়ি চলে। আহতদের মধ্যে কারো জখম মারাত্মক নয়। ঘটনাস্থলে উপস্থিত খুলশী থানার উপপরিদর্শক (এসআই) ফররুখ আহমেদ মিনহাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সিনিয়রকে জুনিয়রের সম্মান না দেখানো নিয়ে ওয়াসিম গ্র"পের সৌমেন বড়–য়া এবং আকবর গ্র"পের রুবেল নামে দুজনের কথা কাটাকাটি হয়। এ নিয়ে হাতাহাতি, ধাওয়া-ধাওয়ি ও মারধরের ঘটনা ঘটে।" ঘটনার মূল কারণ আধিপত্য বিস্তার উল্লেখ করে পুলিশ কর্মকর্তা ফররুখ জানান, পুলিশ সংঘর্ষে লিপ্তদের ক্যাম্পাসের ক্যাম্পাসের বাইরে যেতে দেয়নি। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। এ বিষয়ে চট্টগ্রাম নগর ছাত্রলীগের সভাপতি এম আর আজিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনাটি তিনি শুনলেও এ বিষয়ে বিস্তারিত জানেন না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/কিউএইচ/এমআই/১৪০০ ঘ.