২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংশোধন নয়, নতুন আইন চাই: সুরঞ্জিত

হিন্দু সম্প্রদায়ের দাবি অনুযায়ী অর্পিত সম্পত্তি প্রত্যর্পণে নতুন আইন প্রণয়ন না হলে রাজপথে আন্দোলনের হুমকি দিয়েছেন সরকারদলীয় সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2011, 08:03 AM

Updated : 24 Aug 2022, 03:48 PM

চট্টগ্রাম, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হিন্দু সম্প্রদায়ের দাবি অনুযায়ী অর্পিত সম্পত্তি প্রত্যর্পণে নতুন আইন প্রণয়ন না হলে রাজপথে আন্দোলনের হুমকি দিয়েছেন সরকারদলীয় সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। আইন, বিচার ও সংসদ বিষয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত শুক্রবার চট্টগ্রামে জন্মাষ্টমীর অনুষ্ঠানে বলেছেন, "বাংলাদেশের সংখ্যালঘু স¤প্রদায় আশা করেছিলো, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন থেকে মুক্তি পাবে, নতুন আইন হবে। কিন্তু নতুন আইন পাস না করে পুরনো আইনের সংশোধন হচ্ছে।" দখল বজায় রাখতেই অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ হচ্ছে না বলে মনে করছেন তিনি। সুরঞ্জিত বলেন, "নতুন আইন না হওয়ার জন্য কিছু আমলা আর দুর্নীতিবাজ পেছনে কলকাঠি নাড়ছেন। তাদের লক্ষ্য একটাই, এসব সম্পত্তি দখল করা।" এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে তিনি বলেন, "যেহেতু প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া কিছুই হয় না, তাই তাকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।" নতুন আইন না করে সংশোধন করলে তা না মানার ঘোষণা দিয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এ সদস্য বলেন, "এ সংসদেই অর্পিত সম্পত্তি প্রর্ত্যপণ আইন পাস করতে হবে। প্রয়োজনে এদেশের সংখ্যালঘু স¤প্রদায়ের সঙ্গে মাঠে নেমে প্রতিবাদ করবো।" সংসদের চলতি অধিবেশনে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (সংশোধন) বিল ওঠার কথা রয়েছে। গত ৭ ডিসেম্বর এটি সংসদে উত্থাপন করা হয়। পরে বিলটি স্থায়ী কমিটির বৈঠকে পরীক্ষা-নিরীক্ষার জন্য ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটিতে পাঠানো হয়। অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (সংশোধন) বিল-২০১০ আইন হিসাবে কার্যকর হলে বাংলাদেশের নাগরিক ও স্থায়ী বাসিন্দারা বেদখল হয়ে যাওয়া ও সরকারের কাছে থাকা অর্পিত সম্পত্তি ফেরত পাবেন। ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের পরিপ্রেক্ষিতে তৎকালীন সরকার ডিফেন্স অফ পাকিস্তান অর্ডিন্যান্স এবং ডিফেন্স অফ পাকিস্তান রুলস্ জারি করে। এতে ১৯৬৫ সালের ৬ সেপ্টেম্বর থেকে ১৯৬৯ সালের ১৬ ফেব্র"য়ারি পর্যন্ত তৎকালীন পাকিস্তানের সে সব নাগরিক দেশ ত্যাগ করে ভারত যান বা তাদের সম্পত্তি ফেলে ভারতে অবস্থান করেন, তাদের সম্পত্তি শক্র সম্পত্তি হিসাবে ঘোষণা করা হয়। ২০০১ সালের ১১ এপ্রিল আওয়ামী লীগ সরকার অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন-২০০১ জারি করে। এতে অর্পিত সম্পত্তি সংক্রান্ত আগের সব আইন বাতিল করা হয়। তবে নতুন আইন বাস্তবায়নের আগেই বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার ক্ষমতায় গিয়ে তা সংশোধন করে। সুরঞ্জিত বলেন, সরকারের ৩৩ মাস চলে গেল। কত আইন পাস হলো, সংবিধান সংশোধন হলো, কিন্তু এদেশের মানুষের প্রাণের দাবি ওই কালো আইন বাতিল হয়নি। নতুন আইনের ক্ষেত্রে যারা বাধা হচ্ছে, তাদের হুঁশিয়ার করে তিনি বলেন, "সবকিছু নিয়ে তামাশা করবেন না। প্রধানমন্ত্রীকে যা খুশি বোঝাবেন না। দুনিয়া পাল্টে গেছে।" পশ্চিমবঙ্গের সা¤প্রতিক নির্বাচনের দৃষ্টান্ত দিয়ে সুরঞ্জিত বলেন, "কলকাঠি যারা নাড়েন, তারা যদি মনে করেন এদেশের সংখ্যালঘু স¤প্রদায় আজীবন আপনাদের ভোট ব্যাংক হয়ে থাকবে, তা হলে ভুল করবেন।" পশ্চিমবঙ্গে ৩৪ বছর পর বামফ্রন্ট এবার ক্ষমতা হারিয়েছে। সেখানকার সংখ্যালঘু মুসলিম স¤প্রদায় এতদিন বামপন্থীদের ভোট দিয়ে এলেও এবার তারা মুখ ঘুরিয়ে নেয় বলে ফলাফলে স্পষ্ট। হিন্দু স¤প্রদায়ের দাবি তুলে ধরে সুরঞ্জিত বলেন, যারা এদেশের নাগরিক ও সম্পত্তির অংশীদার (কো-শেয়ারার) তাদের সম্পত্তি ফেরত দিতে হবে। যে সব সম্পত্তির মালিক নেই, সেগুলো সরকারের কাছে ন্যস্ত হবে। সুরঞ্জিত 'শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ, বাংলাদেশ' আয়োজিত পাঁচ দিনের জন্মাষ্টমী উৎসবের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও বাঁশখালী ঋষিধামের মোহন্ত স্বামী সুদর্শানন্দ পুরী মাহারাজ। পরিষদের সভাপতি সুকুমার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পরিষদের উপদেষ্টা ও নগর আওয়ামী লীগের সহ-সভাপতি সুনীল সরকার, পরিষদ সাধারণ সম্পাদক তপন কান্তি দাশ ও আহ্বায়ক দেবাশীষ পালিত। আলোচনা শেষে বেলুন ও পায়রা উড়িয়ে জন্মাষ্টমীর শোভাযাত্রা উদ্বোধন করেন সুরঞ্জিত সেনগুপ্ত। নগরীর আন্দরকিল্লা মোড় থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি লালদীঘির পাড়, কোতোয়ালি মোড়, নিউ মার্কেট, বৌদ্ধ মন্দির, মোমিন রোড ঘুরে জে এম সেন হল প্রাঙ্গণে এসে শেষ হয়। শ্রী কৃষ্ণের জন্ম তিথির এ শোভাযাত্রা উপলক্ষে সকাল থেকেই নগরীর বিভিন্ন এলাকা থেকে সনাতন ধর্মের অনুসারী সববয়সের মানুষ আন্দরকিল্লা এলাকায় জড়ো হতে থাকেন। ঘোড়ার গাড়ি, রিকশা, ভ্যান, পিকআপ, ট্রাক, টেইলার নানা আঙ্গিকে সাজিয়ে ও ভগবান শ্রীকৃষ্ণের জীবনের বিভিন্ন ঘটনার দৃশ্যাবলি অভিনয় করে দেখায় ভক্তরা। ঢোল, কাঁসা, শাখ, বাঁশী বাজিয়ে নেচে গেয়ে শোভাযাত্রায় অংশ নেয় কয়েক হাজার ভক্ত। ভগবান শ্রী কৃষ্ণের জন্ম তিথি জন্মাষ্টমীর দিনেই চট্টগ্রামে প্রতিবছর এ শোভাযাত্রার আয়োজন করা হয়। তবে এবার জন্মাষ্টমী ২১ অগাস্টে হওয়ায় দুদিন আগেই শোভাযাত্রার আয়োজন করা হয়েছে বলে পরিষদের পক্ষ থেকে জানানো হয়। জন্মাষ্টমীর দুই দিন আগে ও মনসা পূজার পর দিন হওয়ায় শোভাযাত্রা অন্যান্য বছরের তুলনায় লোক সমাগম কিছুটা কম হয়েছে। শোভাযাত্রায় নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও সাধারণ ভক্তরা অংশ নিলেও উপজেলা পর্যায়ের ভক্তদের উপস্থিতি ছিল তুলনামূলক কম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এমআই/১৩৫০ ঘ.