ঢাকা, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিতর্কিত জন্মদিনে হাজারের বেশি নেতা-কর্মীকে নিয়ে কেক কেটেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, নিয়েছেন ফুলের শুভেচ্ছা।
সোমবার প্রথম প্রহরে গুলশানে দলীয় কার্যালয়ে ৬৭ পাউন্ড ওজনের চারটি কেক কাটেন খালেদা। ওই সময় ওই কার্যালয়ে ছিলো নেতা-কর্মীদের ভিড়। 'শুভ শুভ শুভদিন, খালেদা জিয়ার জন্মদিন', ' খালেদা জিয়া এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে'- ইত্যাদি স্লোগান ছিলো তাদের মুখে।
বিএনপির বক্তব্য অনুযায়ী, সোমবার ৬৭ বছরে পা দিয়েছেন খালেদা জিয়া; যদিও তার এ জন্মদিন নিয়ে বিতর্ক রয়েছে। কারণ তার আরো জন্ম তারিখের হদিসও পাওয়া যায়।
১৫ অগাস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার দিনে খালেদার জন্মদিন পালন নিয়ে অনেক সমালোচনাও রয়েছে। স
bdnews24