২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার সঙ্গে বসা হাসিনার পক্ষে সম্ভব নয়: কামরুল

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া 'পাকিস্তানি ভাবাদর্শের মুক্তিযুদ্ধবিরোধী গোষ্ঠীর' নেতৃত্ব দেওয়ায় তার সঙ্গে শেখ হাসিনার বসা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2011, 01:29 PM

Updated : 24 Aug 2022, 03:45 PM

ঢাকা, আগস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া 'পাকিস্তানি ভাবাদর্শের মুক্তিযুদ্ধবিরোধী গোষ্ঠীর' নেতৃত্ব দেওয়ায় তার সঙ্গে শেখ হাসিনার বসা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। দুই নেত্রীকে এক টেবিলে আনার জন্য ব্যারিস্টার নাজমুল হুদা যে আহবান জানিয়েছেন, তার প্রতিক্রিয়ায় শুক্রবার এ মন্তব্য করেন আইন প্রতিমন্ত্রী। বৃহস্পতিবার এক বিবৃতিতে বিএনপি নেতা হুদা বলেন "দুই নেত্রীর ইচ্ছা-অনিচ্ছা আজ একে অন্যের প্রতি প্রতিহিংসায় নিবেদিত। দেশের সর্বোচ্চ আদালতের ইদানিং কালের ঘটনায় প্র্রতিহিংসামূলক আ