ঢাকা, ২১ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণতান্ত্রিক সংবিধানের দাবিতে জাতীয় কনভেনশন করার আহ্বান জানিয়েছেন তেল-গ্যাস ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ।
শুক্রবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে গণসংহতি আন্দোলন আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, "একটি গণতান্ত্রিক সংবিধান যেভাবে প্রণয়ন করা দরকার- বাংলাদেশের সংবিধান সেভাবে গঠিত হয়নি। ১৯৭২ এর সংবিধান যেভাবে রচিত হয়েছে তাতে একাত্তরের মুক্তিযুদ্ধ অনুপস্থিত, কারণ '৭২ এর সংবিধানে ক্ষুদ্র জাতিস্বত্ত্বার স্বীকৃতি নেই।"
"বিদ্যমান সংবিধানের প্রতিটি সংশোধনী দেখাচ্ছে- শাসকশ্রেণী কীভাবে আরো বেশি অগণতান্ত্রিক, সা
bdnews24