২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার সঙ্গেও বসতে রাজি কাদের সিদ্দিকী

বিএনপি চেয়ারপারসনের দাওয়াতে 'হ্যাঁ' বলার পর এবার আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার আমন্ত্রণও গ্রহণ করলেন কাদের সিদ্দিকী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2011, 01:12 PM

Updated : 24 Aug 2022, 03:36 PM

ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপারসনের দাওয়াতে 'হ্যাঁ' বলার পর এবার আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার আমন্ত্রণও গ্রহণ করলেন বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের প্রধান কাদের সিদ্দিকী। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের ও সাংগঠনিক সম্পদক জাহাঙ্গীর কবির নানক বৃহস্পতিবার বিকালে রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডে কাদের সিদ্দিকীর বাসায় যান। সেখানে প্রায় সোয়া এক ঘণ্টা বৈঠক হয় তাদের। বৈঠকের পর কাদের সিদ্দিকী তার বসার ঘরে সাংবাদিকদের বলেন, "উনারা এসেছেন, আমি খুবই গৌরব বোধ করছি। উনারা আমার ভগ্নি মাননীয় প্রধানমন্ত্রীর দাওয়াত নিয়ে এসেছেন। আমি আনন্দের সেঙ্গ সেই দাওয়াত গ্রহণ করেছি।" "আমি আমার দলের সঙ্গে কথা বলবো। প্রধানমন্ত্রীর যখনই সময় সুযোগ হবে, উনি ডাকবেন, আমি যাব", যোগ করেন আওয়ামী লীগের এই সাবেক নেতা। এ সময় ওবায়দুল কাদের ও জাহাঙ্গীর কবির নানকও বসে ছিলেন কাদের সিদ্দিকীর পাশে। তিনজনেরই গলায় ছিল কৃষক শ্রমিক জনতা লীগের দলীয় প্রতীক লাল-সবুজ চেকের গামছা। বিকেল সাড়ে ৩টার দিকে দুই আওয়ামী লীগ নেতা বাসায় পৌঁছানোর পর ওই গামছা পরিয়েই তাদের স্বাগত জানান কাদের সিদ্দিকী। কাদের সিদ্দিকী বলেন, তিনি নীতিগতভাবে মনে করেন- এই মুহূর্তে দেশের জনগণ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বাতিল চায় না। একইসঙ্গে সংবিধান থেকে 'আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস' বাদ দেওয়াও 'সুখকর' নয়। কৃষক শ্রমিক জনতা লীগ গঠনের সময়ে তখনকার ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কর্মীদের হামলা এবং ত্রাণ দিতে গিয়ে আওয়ামী লীগ সমর্থকদের হাতে নিগৃহীত হওয়ার বিষয়টি উল্লেখ করে কাদের সিদ্দিকী বলেন, "প্রধানমন্ত্রী কথা বলবেন বলে উপযুক্ত মনে করেছেন, আমি যাব।" আগামী শনিবার খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন বলেও জানান কাদের সিদ্দিকী। বিরোধী দলীয় নেতা কথা বলতে চাওয়ার পরপরই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই আমন্ত্রণের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে কাদের সিদ্দিকী বলেন, সঠিক সময়ে সঠিক উদ্যোগ নেওয়া হয়েছে। "আমি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে বেশি সময় ধরে চলেছি। প্রধানমন্ত্রী জয় ও পুতুলকে যতটুকু