২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'খালেদাকে দিয়ে হবে না, ছেলেরাও পচে গেছে'

বয়সের কারণে খালেদা জিয়াকে বিএনপি চেয়ারপারসনের পদ ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন এ দলের এক সময়কার সংসদ সদস্য মো. আখতারুজ্জামান। তার মত, নতুন নেতৃত্ব আনতে হবে, তবে তারেক রহমান কিংবা আরাফাত রহমানকে বাদ দিয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2011, 09:46 AM

Updated : 24 Aug 2022, 03:35 PM

ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বয়সের কারণে খালেদা জিয়াকে বিএনপি চেয়ারপারসনের পদ ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন এ দলের এক সময়কার সংসদ সদস্য মো. আখতারুজ্জামান। তার মত, নতুন নেতৃত্ব আনতে হবে, তবে তারেক রহমান কিংবা আরাফাত রহমানকে বাদ দিয়ে। বিএনপি থেকে বহিষ্কৃত কিশোরগঞ্জের এ নেতা মঙ্গলবার তার মহাখালীর বাড়িতে সাবেক দল সম্পর্কে নিজের মতামত তুলে ধরতে সংবাদ সম্মেলন করেন। অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান মনে করছেন, দল পরিচালনায় খালেদা একের পর এক ভুল করে চলছেন। "আপনার বয়স হয়েছে, চিন্তা করার ক্ষমতা কমে গেছে। লাগাতার ব্যর্থতার কারণে আপনার (খালেদা) রাজনীতি থেকে অবসর নেওয়া এখন সময়ের প্রয়োজন", বলেন তিনি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, হরতালসহ নানা বিষয়ে দলের অবস্থানের বিপরীতে বক্তব্য রেখে ১৯৯৪, ১৯৯৫ এবং ১৯৯৮ সালে দল থেকে তিন দফা বহিষ্কৃত হয়েছিলেন আখতারুজ্জামান। তবে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় খালেদা গ্রেপ্তারের পর তার মুক্তির দাবিতে একটি সংগঠন গড়ে তুলেছিলেন তিনি। 'খালেদা জিয়া মুক্তি পরিষদ'র আহ্বায়ক আখতারুজ্জামান তখন সভা-সেমিনারেও সক্রিয় ছিলেন। বিএনপিতে নতুন নেতৃত্ব আনার পরামর্শ দিয়ে আখতারুজ্জামান বলেন, "তারেক-কোকো পচে গেছে। তাদের দিয়ে হবে না। সম্মেলনের মাধ্যমে তৃণমূল থেকে নেতা তৈরি করতে হবে।" তারেক ও কোকোর পরিণতির জন্য পুরোপুরি তাদের দায়ী করছেন না বহিষ্কৃত এ নেতা। তিনি বলেন, "দুর্নীতির জন্য তারেক-কোকো এককভাবে দায়ী নয়। বিএনপির একটি কুচক্রি মহল দায়ী। বিএনপির স্থায়ী কমিটি হয়েছে 'চামচাদের' কমিটি। এসব চামচাদের দিয়ে দলের কোনো লাভ হবে না।" স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের অতীত কার্যক্রম তুলে ধরে আখতারুজ্জামান বলেন, "মওদুদ আহমদের মতো নেতারা বিএনপিকে ধ্বংস করবে। কারণ বিএনপির আমলেই মওদুদ জেল খেটেছেন। তিনি এর প্রতিশোধ নেবেন।" নিজে বহিষ্কৃত হলেও 'তৃণমূল বিএনপি' নামে একটি অঙ্গ সংগঠন গড়ে তোলার ঘোষণা দিয়েছেন আখতারুজ্জামান। তিনি দাবি করেছেন, বিএনপির অনেক নেতা তার সঙ্গে রয়েছেন। হরতালের বিরুদ্ধে কথা বলায় দল থেকে বহিষ্কৃত আখতারুজ্জামান বিএনপি চেয়ারপারসনের সা