২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমবেদনা জানাতে মিরসরাই যাচ্ছেন খালেদা

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহতদের পবিবারের প্রতি সমবেদনা জানাতে বৃহস্পতিবার সকালে মিরসরাইয়ের উদ্দেশে রওয়ানা হবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2011, 04:01 PM

Updated : 24 Aug 2022, 03:33 PM

ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহতদের পবিবারের প্রতি সমবেদনা জানাতে বৃহস্পতিবার সকালে মিরসরাইয়ের উদ্দেশে রওয়ানা হবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার স্কুল ছাত্রদের বহনকারী ট্রাক উল্টে ডোবায় পড়ে মোট ৪৪ জনের মৃত্যু হয়। তারা সবাই মিরসরাই স্টেডিয়াম থেকে খেলা দেখে ওই ট্রাকে করে ফিরছিলো। বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শোকার্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া সকাল ১০টায় মিরসরাইয়ের পথে রওয়ানা হবেন। " নিহত ছাত্রদের স্মরণে বুধবার দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে শোক কর্মসূচি পালন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/২১৫৭ ঘ.