২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে ছাত্রদলের সংঘর্ষ, আহত ৩

হবিগঞ্জের চুনারুঘাট সরকারি কলেজে সোমবার বিকালে ছাত্রদলের দু'গ্র"পের সংঘর্ষে অন্তত তিনজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2011, 06:57 PM

Updated : 24 Aug 2022, 03:32 PM

হবিগঞ্জ, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের চুনারুঘাট সরকারি কলেজে সোমবার বিকালে ছাত্রদলের দু'গ্র"পের সংঘর্ষে অন্তত তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন একাদশ শ্রেণীর ছাত্র বেলাল হোসেন (১৭), দ্বাদশ শ্রেণীর ছাত্র শরিফ মিয়া (১৮) ও তার মা মিনারা খাতুন (৪০)। বেলালকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং শরিফ ও মিনারাকে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। এলাকাবাসীর বরাত দিয়ে চুনারুঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) অহিদুর রহমান জানান, দুপুর ১২টার দিকে ছাত্রদলের একটি গ্র"প নবাগতদের স্বাগত জানিয়ে মিছিলের প্রস্তুতি নেয়। তাদের ডাকে মিছিলে না যাওয়ায় তারা বেলাল হোসেনকে মারধর করে। খবরটি চুনারুঘাট পৌর এলাকায় পৌঁছলে বিকাল ৪টার দিকে কলেজ ছাত্রদলের অপর গ্র"পটি শরিফ মিয়া নামের এক ছাত্রের বাড়ি গিয়ে হামলা চালায়। এ সময় তাকে বাঁচাতে এলে তার মা মিনারা খাতুনকেও হামলাকারীরা মারধর করে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৫২ ঘ.