চট্টগ্রাম, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুককে পুলিশের লাঠিপেটার ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিএনপি-জামায়াতপন্থী ১২৭ শিক্ষক।
রোববার সন্ধ্যায় চট্টগ্রামের বিভিন্ন সংবাদ মাধ্যম কার্যালয়ে পাঠানো এক বিবৃতিতে 'ফারুকের উপর নির্যাতন ও রাজনৈতিক সংঘাত তৈরিতে সরকারের উস্কানিমূলক ভূমিকার'ও নিন্দা জানানো হয়।
বিএনপি-জামায়াত সমর্থক সাদা দলের আহ্বায়ক অধ্যাপক গোলাম মহিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাদা দলের পক্ষ থেকে এ বিবৃতি দেওয়া হয়েছে। তবে কিছু সাধারণ শিক্ষকও বিবৃতিতে স্বাক্ষর করেছেন।
বিবৃতিতে বলা হয়, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত, আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস বাদ দেওয়াসহ বেশকিছু 'বিতর্কিত ও স্পর্শকাতর' বিষয় সংযোজনের মাধ্যমে দেশকে চরম সংঘাতময় ও সংকটপূর্ণ রাজনৈতিক অবস্থার দিকে ঠেলে দিচ্ছে।
'বিরোধী দল আহূত শান্তিপুর্ণ হরতাল চলাকালে সংসদ ভবনের সামনেই ফারুককে যেভাবে নির্যাতন করা হয়েছে তাতে কোনো সভ্য দেশের প্রশাসন নির্বিকার থাকতে পারে না।'
সংবিধান সংশোধনের প্রতিবাদে গত ৬-৭ জুলাই সারাদেশে হরতাল ডাকে বিএনপি ও জামায়াতে ইসলামী। হরতালের প্রথম দিন রাজধানীতে সংসদ সদস্যদের বাসভবনের সামনে পুলিশের লাঠিপেটায় আহত হন জয়নুল আবদিন ফারুক।
বিবৃতিতে স্বাক্ষরকারী শিক্ষকদের মধ্যে আছেন চবি সাদা দলের আহবায়ক অধ্যাপক কে এম গোলাম মহিউদ্দিন, অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবউল
bdnews24