২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালী ও চাঁদপুরে ২৮ পিকেটার দণ্ডিত

হরতালে পিকেটিং করায় নোয়াখালী ও চাঁদপুরে রোববার ২৮ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যামাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2011, 12:36 PM

Updated : 24 Aug 2022, 03:32 PM

ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালে পিকেটিং করায় নোয়াখালী ও চাঁদপুরে রোববার ২৮ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যামাণ আদালত। এরমধ্যে নোয়াখালীতে ২০ জন এবং চাঁদপুরে আটজনের সাজা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নোয়াখালী প্রতিনিধি জানান, বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন স্থান থেকে পিকেটি ংয়ের সময় ২০ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। পরে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার নুরুল হক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের সাতদিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন। দণ্ডিতরা হলেন- মো. ইউনুস, ইসমাইল হোসেন, এনামূল হাসান, জোনায়েদ হোসেন, সহিদ উল্লা, তাজুল ইসলাম, আবদুল আলিম, হারুনুর রশীদ, সহিদুল ইসলাম, শাহাদাত হোসেন, ইব্রাহিম খলিল, জোবায়ের, নোয়াব আলী, ইয়াসিন, আমিনুল ইসলাম, ফয়েজ আহমেদ, দিদারুল আলম, হেলাল উদ্দিন, সহিদুল ইসলাম ও ফোরকান। ইউএনও খন্দকার নুরুল হক জানান, সড়কে যানবাহন চলাচলে বাধা দেওয়া, সরকারি নির্দেশ অমান্য করা এবং সরকারি কাজে বাধা দেওয়াসহ জনগণের জানমালের নিরাপত্তা বিঘি