২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফারুককে দেখতে ব্রিটিশ রাষ্ট্রদূত হাসপাতালে

বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুককে হাসপাতালে দেখে এসেছেন যুক্তরাজ্যের হাইকমিশনার স্টিফেন ইভান্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2011, 10:02 AM

Updated : 24 Aug 2022, 03:32 PM

ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুককে হাসপাতালে দেখে এসেছেন যুক্তরাজ্যের হাইকমিশনার স্টিফেন ইভান্স। এছাড়া যুক্তরাষ্ট্র দূতাবাসের উপপ্রধান জন ডানিলোভিজও বিএনপি নেতাকে দেখতে রোববার হাসপাতালে যান। গত বুধবার হরতালের সময়ে সংসদ ভবনের কাছে পুলিশি হামলায় আহত হন বিএনপি নেতা ফারুক। তিনি এখন গুলশানের ইউনাইটেড হাসপাতালে রয়েছেন। দুই কূটনীতিক দুপুরে হাসপাতালে গিয়ে ফারুক চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এজেডএম জাহিদ হোসেন। ওই সময় ফারুকের স্ত্রী ও বড় মেয়েও হাসপাতালে ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৫৫৫ ঘ.