ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালসহ টানা ছয় দিনের 'ছুটিতে' ঘরমুখী মানুষের ঢল, তীব্র যানবাহন সংকট আর গাড়ি পোড়ানোর ঘটনা মিলিয়ে রাজধানীবাসীকে ব্যাপক ভোগান্তি পোহাতে হয়েছে মঙ্গলবার।
এরইমধ্যে দূরপাল্লার পরিবহনগুলো টিকেটের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়ে দিয়েছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা।
অবশ্য বাস মালিক সমিতির নেতারা বলছেন, সংকট তৈরি করতে নয়, 'আগুন আতঙ্কে' তারা রাস্তায় গাড়ি বের করতে ভয় পাচ্ছেন।
মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকায় অন্তত ছয়টি গাড়ি আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে।
সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের প্রতিবাদের পাশাপাশি জনদুর্ভোগ অবসানের কয়েকটি দাবিতে বুধবার থেকে সারা দেশে ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপিসহ চার দল।
এছাড়া সংবিধান থেকে 'আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস' বাক্যটি বাদ দেওয়ার প্রতিবাদে সারাদেশে রবিবার সকাল ৬টা থেকে সোমবার দুপুর ১২টা পর্যন্ত ৩০ ঘন্টা হরতাল ডেকেছে ইসলামপন্থী ১২টি দল।
মাঝে শুক্র ও শনি দুই দিন মিলিয়ে টানা ছয় দিনের অনির্ধারিত 'ছুটির' ফাঁদে পড়েছে দেশ। এই 'ছুটি' কাজে লাগাতে অনেকেই গ্রামের বাড়ি যাওয়ার জন্য মঙ্গলবার দুপুরের পর বাস টার্মিনাল ও রেলস্টেশনগুলোর উদ্দেশে রওনা হন।
রাজধানীর মতিঝিল, গুলিস্তান, ফার্মগেইট, মিরপুরসহ বিভিন্ন এলাকায় দুপুর থেকেই শতশত মানুষকে যানবাহনের জন্য অপেক্ষা করতে দেখা যায়। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও গাড়ি না পেয়ে অনেকেই গন্তব্যের উদ্দেশে রওনা হন পায়ে হেঁটে।
যানবাহন সংকটের কারণে ভোগান্তিতে পড়ে স্কুল-কলেজ পড়
bdnews24