২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে সিপিবির সভায় বাধা

গোপালগঞ্জে কমিউনিস্ট পার্টির সভায় বাধা দিয়েছে আওয়ামী লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2011, 02:29 PM

Updated : 24 Aug 2022, 03:29 PM

গোপালগঞ্জ, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জে কমিউনিস্ট পার্টির সভায় বাধা দিয়েছে আওয়ামী লীগ। তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটির রোববারের হরতালে পুলিশি হামলার প্রতিবাদে সোমবার গোপালগঞ্জ শহরে সমাবেশ কর্মসূচি দেয় সিপিবি। দলের নেতারা জানান, বিকাল ৫টায় অগ্রণী ব্যাংক মোড়ে বঙ্গবন্ধু সড়ক দ্বীপে প্রতিবাদ সমাবেশের কর্মসূচি শুরু করলে আওয়ামী লীগের একদল কর্মী বাধা দেয়। "তারা বলে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিংবা আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না", সাংবাদিকদের বলেন জেলা সিপিবির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু হোসেন। এ পর্যায়ে সমাবেশের মাইকও ভাংচুর করা হয় বলে জানান তিনি। এ বিষয়ে আওয়ামী লীগ নেতাদের কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। গোপালগঞ্জ সদর থানার ওসি বোরহান উদ্দিন সাংবাদিকদের বলেন, "প্রতিবাদ সভা না করার জন্য বারণ করা হয় বলে শুনেছি। তবে মাইক ভাংচুরের ঘটনা ঘটেনি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০২০ ঘ.