২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির মিছিলে লাঠিপেটা

শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার মামলায় তারেক রহমানকে আসামি করার প্রতিবাদে ঢাকার বিএনপির মিছিল লাটিপেটা ও কাঁদানে গ্যাস ছুড়ে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2011, 12:07 PM

Updated : 24 Aug 2022, 03:29 PM

ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার মামলায় তারেক রহমানকে আসামি করার প্রতিবাদে ঢাকার বিএনপির মিছিল লাটিপেটা ও কাঁদানে গ্যাস ছুড়ে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। সোমবার বিকালে নয়া পল্টনে প্রতিবাদ সভা করে বিএনপি। বিকাল পৌনে ৬টার দিকে সমাবেশ শেষে মিছিল বের হতেই পুলিশ লাঠিপেটা এবং কাঁদানে গ্যাস ছোড়া শুরু করে। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। ২০০৪ সালের ২১ অগাস্টের গ্রেনেড মামলায় রোববার আদালতে দেওয়া সম্পূরক অভিযোগপত্রে খালেদা জিয়ার ছেলে তারেকসহ ৩০ জনকে নতুন করে আসামি করা হয়েছে। আসামির তালিকায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, খালেদার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, বিএনপির সংসদ সদস্য শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের নামও রয়েছে। বিএনপির দাবি, তারেক রহমানকে রাজনৈতিক প্রতিহিংসা থেকে এ মামলায় জড়ানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৮০০ ঘ.