টাঙ্গাইল, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের মধুপুর উপজেলায় সাবেক এক ইউপি সদস্য খুন হয়েছেন দুর্বৃত্তের হাতে।
শনিবার বিকালে আলোকদিয়া ইউনিয়নের দিঘলবাড়ি বাজারে এ ঘটনায় নিহত আব্দুল লতিফ (৪৫) আলোকদিয়া গ্রামের বাসিন্দা।
মধুপুর থানার ওসি শাহ জালাল জানান, সাড়ে ৫টার দিকে লতিফ দিঘলবাড়ি বাজারের একটি চা'র দোকানে বসা ছিলেন। এ সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতে তার ওপর হামলা চালায়।
এতে ঘটনাস্থলেই মারা যান লতিফ।
এ ঘটনার পর আতঙ্কে বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন।
লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২২১৩ ঘ.
bdnews24