লক্ষ্মীপুর, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লক্ষ্মীপুর সদর উপজেলার দ্বিতীয় দফায় অনুষ্ঠিত সাতটি ইউনিয়ন পরিষদের চারটিতে চেয়ারম্যান পদে জয় পেয়েছে বিএনপি সমর্থকরা। দুটিতে নির্দলীয় প্রার্থী এবং একটিকে আওয়ামী লীগ সমর্থিতরা জয়ী হয়েছে।
বুধবার দিন ভর ভোটগ্রহণের পর রাতে ফল ঘোষণা করা হয়।
বিএনপি সমর্থিত বিজয়ী চেয়ারম্যানরা হলেন- ভাঙ্গাখাঁ ইউনিয়নে আনোয়ার হোসেন কাজল, উত্তর জয়পুরে এম ইউসুফ ভূঁইয়া, চন্দ্রগঞ্জে আনোয়ার হোসেন বাচ্চু ও হাজিরপাড়ায় ওমর ফারুক।
পার্বতী নগর ইউনিয়নে নির্দলীয় ওহিদুর রহমান এবং দত্তপাড়ায় নূর হোসেন চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বশিকপুর ইউনিয়নে চেয়ারম্যান হয়েছেন আওয়ামী লীগের আবুল কাশেম জেহাদী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৩৬ ঘ.
bdnews24