ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান সংশোধনের বিষয়ে সরকারের আলোচনার প্রস্তাবে বিএনপির সাড়া দেওয়া উচিত বলে মনে করেন নাজমুল হুদা।
সম্প্রতি দলের সদস্যপদ ফিরে পাওয়া এই বিএনপি নেতা বুধবার রাতে এক বিবৃতিতে বলেন, "বিএনপিকে অবশ্যই আলোচনায় যেতে হবে, তবে শর্ত থাকবে একটিই- তাদের বিবেচনায় আলোচনা ফলপ্রসূ না হলে বিএনপি নির্বাচনে যাবে না। এই আলোচনা সংসদের বাইরে দুই নেত্রীর প্রত্যক্ষ অংশ গ্রহণের মাধ্যমেই হওয়া উচিত।"
সংবিধান সংশোধনে গঠিত সংসদীয় বিশেষ কমিটির সুপারিশ সোমবার মন্ত্রিসভা অনুমোদনের পর প্রধান বিরোধী দল অভিযোগ করছে যে, সরকার আলোচনার দরজা বন্ধ করে দিয়েছে।
এমনকি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলে সরকারের উদ্যোগ প্রতিহত করারও সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
সাবেক যোগাযোগ মন্ত্রী নাজমুল হুদা মনে করেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল ঘোষণার সঙ্গে সঙ্গে নির্বাচন ব্যবস্থাকে সুষ্ঠু ও অবাধ করার ব্যপারে নতুন করে আলোচনার ক্ষেত্র সৃষ্টি হয়েছে। এই সুযোগ বিএনপি'র গ্রহণ করা উচিত।
বিবৃতিতে তিনি বলেন, "নতুনভাবে তত্ত্বাবধায়ক সরকারের ধারণাসহ অন্য যেকোনো উপায়েই নির্বাচনকে সুষ্ঠু ও অবাধ করার বিষয়ে বিএনপি তার পরামর্শ এই আলোচনার মাধ্যমে জাতির সামনে তুলে ধরতে পারে। এই পরামর্শ জনগণের কাছে গ্রহণযোগ্য হলে, অবশ্যই বিএনপি এই সরকারকেই যথার্থ আইন প্রণয়নের মাধ্যমে অর্থাৎ সংবিধান সংশোধন করে বিএনপি'র পরামর্শ মতো ব্যবস্থা গ্রহণে বাধ্য করতে পারে।"
বিএনপি স্থায়ী কমিটির সাবেক এই সদস্য আরো বলেন, সব আলোচনার পথ বন্ধ করে দেওয়া হয়েছে- এ ধরনের উক্তির দায় দায়িত্ব বিএনপি'র পক্ষে বহন করা উচিত হবে না।
ঢাকা সেনানিবাসের বাড়ি নিয়ে বিএনপির ডাকা হরতাল এবং এ সংক্রান্ত মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কৌঁসুলিদের সমালোচনা করায় গত বছরের ২১ নভেম্বর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সহসভাপতি নাজমুল হুদাকে দল থেকে বহিষ্কার করে বিএনপি।
বহি
bdnews24