নেত্রকোনা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সাত ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে। এরমধ্যে পাঁচটিতে আওয়ামী লীগ এবং দুইটিতে বিএনপি সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেছে।
মঙ্গলবার দিনভর নির্বাচন শেষে রাতে এসব ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কমিশন কর্মকর্তা।
নির্বাচিত আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন- দুর্গাপুর সদরে শাহীনূর আলম সাজু, গাঁওকান্দিয়ায় আব্দুর রাজ্জাক সরকার, চ-ীগড়ে আলতাবুর রহমান কাজল, বিরিশিরিতে মো. রফিকুল ইসলাম এবং বাকলজোড়ায় শফিকুল ইসলাম শফিক।
বিএনপি সমর্থিতরা হলেন- কাকৈরগড়া ইউনিয়নে আব্দুল হামিদ বেগ এবং কুল্লাগড়ায় সাইদুর রহমান পাঠান তুতু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৪২৮ ঘ.
bdnews24