২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জরুরি বৈঠক বসছেন বিএনপির নীতিনির্ধারকরা

দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2011, 01:25 PM

Updated : 24 Aug 2022, 03:14 PM

ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। বুধবার রাত ৮টায় তার গুলশানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের প্রেস সচিব মারুফ কামাল খান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল এবং উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে এই জরুরি বৈঠক ডাকা হয়েছে।" বৈঠকের পর চারদলীয় জোটের বৈঠক হবে বলেও জানান মারুফ কামাল। গত ৩০ মে স্থায়ী কমিটির সর্বশেষ বৈঠক হয়েছিলো। এর পরদিন তত্ত্বাবধায়ক ইস্যুতে পৃথকভাবে হরতাল কর্মসূচি ঘোষণা করে বিএনপি ও জামায়াতে ইসলামী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/১৭২২ ঘ.