২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে ৯ চেয়ারম্যানের ৪ জন বিএনপির

জয়পুরহাটের সদর উপজেলার নয়টি ইউনিয়নের মধ্যে চারটিতে চেয়ারম্যান পদে বিএনপি সমর্থকরা জয়ী হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2011, 05:25 AM

Updated : 24 Aug 2022, 03:15 PM

জয়পুরহাট, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাটের সদর উপজেলার নয়টি ইউনিয়নের মধ্যে চারটিতে চেয়ারম্যান পদে বিএনপি সমর্থকরা জয়ী হয়েছে। বিএনপির মিত্র দল জামায়াতে ইসলামীর দুই নেতা চেয়ারম্যান হয়েছেন। ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিততরা দুটি ইউনিয়নে এবং বাকি একটিতে নির্দলীয় প্রার্থী জিতেছেন। মঙ্গলবার দিনব্যাপী ভোটগ্রহণের পর পর রাতে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোতালেব হোসেন। আওয়ামী লীগ সমর্থিত নির্বাচিত চেয়ারম্যানরা হলেন- দোগাছী ইউনিয়নে জহুরুল ইসলাম ও চকবরকত ইউনিয়নে শাহজাহান আলী। বিএনপির বিজয়ীরা হলেন- ধলাহার ইউনিয়নে তোজাম্মেল হোসেন, মোহাম্মদাবাদে আব্দুল হামিদ দুলাল, জামালপুরে নজরুল ইসলাম ও ভাদসায় ছামছুল আলম। বম্বু ইউনিয়নে জামায়াতের গোলাম কিবরিয়া এবং আমদইয়ে একই দলের গোলাম রব্বানী বিজয়ী হয়েছেন। পুরানাপৈল ইউনিয়নে জিতেছেন নির্দলীয় সফিউল আলম সাইফুল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১১৫ ঘ.