২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউপি নির্বাচন: মাদারীপুরে গ্রেপ্তার ২

মাদারীপুরে রাজৈর উপজেলায় নির্বাচনে সহিংসতা সৃষ্টি করতে পারে অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2011, 01:58 PM

Updated : 24 Aug 2022, 03:14 PM

মাদারীপুর, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরে রাজৈর উপজেলায় নির্বাচনে সহিংসতা সৃষ্টি করতে পারে অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন গোয়ালবাথান এলাকার প্রভাষ মালাকার (৩০) ও সঞ্জয় মালাকার (২৮)। রাজৈর থানার ওসি মো. মশিউর রহমান সাংবাদিকদের বলেন, প্রভাষ ও সঞ্জয়কে দেশীয় অস্ত্র তৈরির অপরাধে সোমবার রাতে গ্রেপ্তার করে র‌্যাব। এরা দুজনই কামার শ্রমিক। ওসি জানান, ১৬ জুন অনুষ্ঠিতব্য নির্বাচনকে কেন্দ্র করে এসব অস্ত্র তৈরি করা হচ্ছিল। ওই দুজনের বিরুদ্ধে সোমবার রাতেই মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের আদালতে পাঠানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/২০০১ ঘ.