মুন্সীগঞ্জ, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউপি নির্বাচনে দু'পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হওয়ায় মুন্সীগঞ্জের একটি কেন্দ্রে ২০ মিনিট ভোটগ্রহণ বন্ধ ছিল।
সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) সাইফুল ইসলাম জানান, শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মান্দ্রা চারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা সাড়ে ১২টায় চেয়ারম্যান পদপ্রার্থী মনির হোসেন ও ফজলুল হকের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হলে লাইনে দাঁড়ানো ভোটাররা ছত্রভঙ্গ হয়ে পড়ে।
এতে বেলা ১২টা ৫০ মিনিট পর্যন্ত ভোটগ্রহণ বন্ধ ছিল। পরে র্যাব গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে আবার ভোটগ্রহণ শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮২১ ঘ.
bdnews24