চাঁদপুর, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুর জেলার হাইমচর উপজেলার ৬টি ইউনিয়নের নির্বাচনে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই ৬ ইউনিয়নের ভোটগ্রহণ হয়। ভোট গণনা শেষে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোজাম্মেল হোসেন বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।
যারা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তারা হলেন গাজীপুর ইউনিয়নে ইসমাঈল হোসেন গাজী, আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়নে মনির হোসেন দুলাল, আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়নে সরদার আব্দুল জলিল, নীলকমল ইউনিয়নে ইয়াছিন রতন, হাইমচরে ইসহাক খোকন, চরভৈরবীতে হারুন অর রশিদ ভুট্টো মুন্সী।
৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২৩ জন, সাধারণ সদস্য পদে ১৯৮ জন এবং সংরক্ষিত সদস্য পদে ৫৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার ছিল ৬১ হাজার ৯শ' ৫৫ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৩২৪ ঘ.
bdnews24