২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউপি নির্বাচন: রৌমারী ও রাজীবপুরের ফল

কুড়িগ্রাম জেলায় রৌমারী ও রাজীবপুর উপজেলার ৬টি ইউনিয়নের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2011, 02:53 PM

Updated : 24 Aug 2022, 03:12 PM

কুড়িগ্রাম, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রাম জেলায় রৌমারী ও রাজীবপুর উপজেলার ৬টি ইউনিয়নের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার এসব ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। জেলা নির্বাচন কমিশন কর্মকর্তা জিলহাস উদ্দিন বৃহস্পতিবার রাত ৮টায় সাংবাদিকদের জানান, রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নে মজিবর রহমান বঙ্গবাসী, রৌমারী সদর ইউনিয়নে আব্দুর রাজ্জাক এবং শৌলমারী ইউনিয়নে মিজানুর রহমান মিনু চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নে আনোয়ার হোসেন আনু, রাজিবপুর সদর ইউনিয়নে নূরে শাহীফুল এবং কোদালকাটি ইউনিয়নে নজরুল ইসলাম জোদ্দার চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/২০৫৮ ঘ.