ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালতের আদেশ ছাড়া বস্তিবাসীদের উচ্ছেদ না করার বিধান রেখে এ বিষয়ক একটি বিলের প্রতিবেদন সংসদে উত্থাপন হয়েছে।
'সরকারি ভূমি হইতে বস্তিবাসীদের উচ্ছেদ প্রক্রিয়া বিল, ২০১১' শিরোনামের এ বিলের প্রতিবেদন বৃহস্পতিবার উত্থাপন করেন আব্দুল মতিন খসরু। তিনি বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত কমিটির সভাপতি।
কমিটির ষষ্ঠ প্রতিবেদন হিসেবে এটি বিলটি পাসের সুপারিশ করেন তিনি।
২০০৯ সালে সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী বিলটি পাসের জন্য উত্থাপনের করলে তা পরীক্ষা নিরীক্ষা করার জন্য ওই কমিটিতে পাঠানো হয়।
বিলে বলা হয়েছে, সরকারি মালিকানাভুক্ত ভূমি থেকে বস্তিবাসীদের উচ্ছেদের জন্য বস্তিবাসী, জাতীয় গৃহায়ণ কর্তপক্ষ, ভূমি মন্ত্রণালয়ের সংশি
bdnews24